রাজ্যে সরকার পরিবর্তিত হওয়ার সাথে সাথে উত্তর দিনাজপুরের কাপশিয়া গ্রাম পঞ্চায়েতেও প্রায় ৪ বছর আগে পরিবর্তন ঘটে। ক্ষমতায় আসে তৃণমূল। ক্ষমতায় এসেই এলাকার উন্নয়ন নিয়ে উঠে পড়ে নামেন অঞ্চল প্রধান। জানা গেছে, ওই গ্রাম পঞ্চায়েতের অধীনে ২০টি গ্রাম রয়েছে। যার মধ্যে শিলামপুর গ্রামের রাস্তা ঘাট থেকে শুরু করে গার্ড ওয়াল নির্মান সহ বিভিন্ন কাজে হাত দেয় মেম্বার থেকে প্রধান সকলেই। স্থানীয় গ্রামবাসীদের দাবী, পরিবর্তন হওয়ার পর বেশ কিছুটা উন্নয়ন হয়েছে বিভিন্ন এলাকায় তবে এখনও বেশ কিছুটা কাজ বাকি রয়েছে বলে তারা জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/8lVY4OzljUA